| | |

চট্টগ্রাম

জিয়াউর রহমানের আদর্শে দেশবিরোধী চক্রান্ত রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি সরোয়ারের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশবিরোধী যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগামী ৮ নভেম্বর দিবসটি উদ্‌যাপনের লক্ষ্যে বিএনপির চার ইউনিটের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সরোয়ার আলমগীর বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশি চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে মাতৃভূমি এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছিল।

তিনি বলেন, বর্তমান সময়েও দেশবিরোধী যেকোনো চক্রান্ত মোকাবিলায় ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আগামী ৮ নভেম্বর ফটিকছড়িতে গৃহীত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সফল করতে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বার, আবুল খায়ের, আবু মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, এয়াকুব শহিদ, এস এম মুনসুর, ফরিদুল আলম, নুরুল হুদা, মহিন উদ্দিন, আজম খান, হাসানুল কবির, বেলাল মেম্বার, আহমদ রশিদ চৌধুরী, দৌলত মিয়া, জাহেদুল ইসলাম মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক ও সাইফুল হায়দার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ক্যাটাগরি