| | |

বিনোদন

মা হারালেন চিত্রনায়িকা পপি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে খুলনায় পপির গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হলেও পরে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেন ওমর সানি। মুক্তির পর সিনেমাটি সে সময় প্রায় সাত কোটি টাকা ব্যবসা করে আলোচনায় আসে।

ক্যাটাগরি