দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর
দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা, ভুজপুর থানা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
তিনি বলেন- একটি বিরোধীদল ও ছব্বিশের পরে জন্ম নেওয়া আরেকটি এনসিপি তাদের কাজ এদেশে অরাজকতা সৃষ্টি করা, দখলবাজী সৃষ্টি করা, নারী ধর্ষন করা। পত্রিকায় শিরোনাম হচ্ছে তাদের অপর্কম । তারা বিরোধী দল হয়েও যে নির্যাতন, অত্যাচার, নিপীড়ন শুরু করছে বাংলাদেশে। বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার, গনতান্ত্রিক সরকারকে অরাজগতা সৃষ্টি করে নাকি ক্ষমতা থেকে নামাবে। আবার বলেই কি পায়ের তলায় মাটি নায় । তাই যুবদলকে পাহারা দিতে হবে, এদের ষড়যন্ত্রে যুবদলকে সজাগ থাকতে হবে, ধর্ষককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
জামায়াত-শিবির ও এনসিপির সমালোচনা করে তিনি বলেন, জামায়ত শিবির এনসিপি বাংলাদেশের মাঠিতে আওয়ামীলীগের স্বপক্ষে গিয়ে তাদের সাথে আঁতাত করে অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ভুজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম মেম্বার। ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল ও নাজিরহাট পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আরফাত তোষারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন শাহীন, আবু আজম তালুকদার, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ভুজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুক, মো. সাইফুদ্দিন, শামীম আলমগীর রুবেল, সাহাব উদ্দিন ও তারেকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে একটি বিশাল র্যালি ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফটিকছড়ি সংসদীয় এলাকার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন।
ক্যাপশন-ফটিকছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে এমপি সরোয়ার আলমগীর।