| | |

চট্টগ্রাম

ফটিকছড়ি সীমান্তে ২ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় গরু আটক

চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু আটক করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রহমতপুর সীমান্তের কয়লারমুখ এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় চারটি ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ছাড়া মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

ক্যাটাগরি