| | |

চট্টগ্রাম

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ফটিকছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা যুবদল, ভূজপুর থানা যুবদল, ফটিকছড়ি পৌরসভা যুবদল ও নাজিরহাট পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি সদরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে এবং ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল ও নাজিরহাট পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আহসানুল আরফাত তোষারের যৌথ সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুনসুর আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল আলম মেম্বার, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না এবং নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুক।
এ সময় আরও বক্তব্য দেন খালেদ মাহমুদ বাবুল, ফয়েজ তারেক, মো. সাইফুদ্দিন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, আলী জহুর, রশিদ চৌধুরী, মো. জাহাঙ্গীর, মো. বাহাদুর, মো. এরশাদ, নাছির উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করার আহ্বান জানান।

ক্যাটাগরি