| | |

চট্টগ্রাম

সদরঘাটে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২০

 

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সদরঘাট থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাবিবুর রহমান (৩২), আজগর আলী (৩৫), রাজু (২৬), জীবন (২৬), আব্দুস শহিদ (৪৫), রাকিবুল ইসলাম মানিক (২৪), সাজ্জাদ হোসেন ওরফে রাহি (২৬), জীবন (২৮), ইউসুফ (৩০), রাকিব (২০), হাসান (৩৪), রুবেল সাজি (২৯), অলি (২৭), ফাহিম ইসলাম (২৬), শাহজাহান হায়দার (২৭), ফাহিম (২৬), রাসেল (২৬), সাইফুল (২৪), মনির (২৯) ও ইব্রাহিম (২৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এসব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নিজেদের অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, রাতে বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের আশঙ্কা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এজাহারবিহীন অভিযোগ দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি