| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধভাবে উত্তোলন করা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ

 

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরং খাল থেকে অনুমোদন ছাড়া উত্তোলন করে মজুত রাখা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ সহযোগিতা করে। এ সময় ধুরং খাল থেকে অনুমোদন ছাড়া উত্তোলন করে মজুত রাখা বালু জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, নদী ও খাল থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি