কানাডায় ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরকে সংবর্ধনা
কানাডায় সফররত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছেন কানাডায় অবস্থানরত প্রবাসী চট্টগ্রামবাসীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান তারেক রহমানের সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও উন্নয়নে কাজ করছে। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরোয়ার আলমগীর বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। প্রবাসীদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট যেকোনো উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসীদের অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি বলেন- স্বৈরাচার ও একটি গোষ্টি স্বদেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে । এ নিয়ে সকল সচেতন প্রবাসীদের সর্তক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক এর প্রতিষ্টাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া। চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক এর সাধারণ সম্পাদক ডক্টর মনজুর মোর্শেদ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক এর সভাপতি শাহাব সিদ্ধিকী বুলবুল। অন্যানোদের মধ্য বক্তব্য রাখেন আলী মামুন, ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাসান তারেক চৌধুরী, নাঈমা ফেরদৌসী, আবদুল রহিম।
সংবর্ধনা অনুষ্ঠানে কানাডায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী চট্টগ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের কানাডা সফরকে স্বাগত জানান এবং তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
সংসাদ পরে সেখান থেকে আমেরিকার উদ্যেশে রওনা হবার কথা রয়েছে।