| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, ৩০ মোটরসাইকেল ভাঙচুর

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি ছিনিয়ে নেওয়া এবং কয়েকটিতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ির গোপালঘাট্টা এলাকার কিফায়েত নগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কিফায়েত নগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পাঁচটি ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি