| | |

চট্টগ্রাম

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন অনুষ্ঠানে এমপি সরোয়ার আলমগীর

এনামুল হক,ফটিকছড়ি

সারা দেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশব্যাপী এ আয়োজনের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “আমার সংসদীয় এলাকা নতুন কুঁড়ির রেজিস্ট্রেশনে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। আমি প্রত্যাশা করি, জাতীয় পর্যায়েও আমাদের খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফটিকছড়ির সুনাম বয়ে আনবে। জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় আমরা ফটিকছড়িতে এ আয়োজনের উদ্বোধন করলাম।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজেল বারী, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, নাছির উদ্দীন, ওসমান হোসেন চৌধুরী, শাহরিয়া চৌধুরী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, এম এ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন।

নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ফটিকছড়ির তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা ও প্রতিভা বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি