ফটিকছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে যুবদল’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু।
তিনি বলেন, ‘দেশে যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপির ভ্যানগার্ড যুবদল। ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বাংলার মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না।’
সোমবার (২৩ নভেম্বর) ফটিকছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ফটিকছড়ি সদরে দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ফটিকছড়ি উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. সাইফুদ্দীনের সভাপতিত্বে এবং ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুনসুর আলম চৌধুরী ও আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ ও জিয়াউল হাসনাত ফরহাদ, ভূজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আরফাত তোষার।
এ ছাড়া উপজেলা যুবদলের সহসভাপতি সাহাব উদ্দিন, নাছির উদ্দীন ও মো. মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক আলী জহির, মো. আহাদ, সাইফ সুমন, মো. সাইমন, হামিদ উল্লাহ, হাছান বাপ্পু, শামীম আলমগীর রুবেল, মো. ইব্রাহিম, মো. আবছার, আবু বকর চৌধুরী মঈন, নাজিম উদ্দিন, মো. এরশাদ, মোজাম্মেল হক অভি, টনিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ফটিকছড়ি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান।