| | |

পার্বত্য সংবাদ

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি অংপ্রু মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক তাসলিমা সিরাজ সীমা, আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা, সহকারী পরিচালক রাজীব পালিত, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী।

এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা, চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও জনবল সংকট এবং রোগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, হাসপাতালের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বাস্থ্যসেবাগ্রহীতা ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এ সময় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

ক্যাটাগরি