| | |

আইন-আদালত

নাশকতার পরিকল্পনার অভিযোগে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

চট্টগ্রামের ফটিকছড়িতে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ভূজপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার আবুল হোসেন ফটিকছড়ি উত্তর উপজেলার ৩ নম্বর নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা গ্রামের মোহাম্মদ ওবায়েদের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পলাতক ছাত্রলীগ নেতাদের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করার তৎপরতায় যুক্ত ছিলেন।

ভূজপুর থানার কর্তব্যরত কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, আবুল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ক্যাটাগরি