| | |

পর্যটন

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

ঢালিউডের আলোচিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা নব্বইয়ের দশক থেকে দর্শকদের কাছে জনপ্রিয়। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব পূর্ণিমা। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে দেখা গেছে তাকে।

ছবিতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা ও স্নিগ্ধ সাজে তার পুরো লুকে ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের নজর কেড়েছে তার রূপ ও ফ্যাশন সেন্স। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। তিনি লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’

পূর্ণিমার সাজের প্রশংসায় মন্তব্যের ঘরও ভরে ওঠে। একজন লিখেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজন লিখেছেন, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’

পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ক্লাস নাইনে পড়তেন।

এরপর বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি পান তিনি। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

ক্যাটাগরি