| | |

খেলাধুলা

রাফিনিয়ার হ্যাটট্রিক দেখে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন তুললেন সেভিয়া কোচ

 

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। দলটির আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-১ গোলের জয় এনে দেওয়ার পর তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া।

শনিবার লা লিগার ম্যাচে সেভিয়ার মাঠে প্রথমে পিছিয়ে পড়লেও রাফিনিয়ার জোড়া গোলের পর হ্যাটট্রিকের সুবাদে জয় তুলে নেয় বার্সেলোনা। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। চলতি মৌসুমে লিগের সাত ম্যাচে ১২ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে আরও দুটি গোল করেছেন এই ফরোয়ার্ড।

তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও ব্যালন ডি’অরের ৩০ সদস্যের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি রাফিনিয়া। বিষয়টি নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া।

গার্সিয়া বলেন, “ব্যালন ডি’অরের জন্য সে যে মনোনীত হয়নি, এটা একটা তামাশা। সে একজন ম্যাচ বিজয়ী। এ কারণেই আমি এসব পুরস্কারে বিশ্বাস করি না। সে সবকিছু করে।”

ম্যাচে শুরুতেই ইউসুফ ফোফানার গোলে এগিয়ে যায় সেভিয়া। তবে বিরতির আগে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন রাফিনিয়া।

প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দল নিয়েও সন্তুষ্ট গার্সিয়া। তিনি বলেন, “বার্সেলোনা শীর্ষ পর্যায়ের ফুটবল খেলছে। আজ আমাদের হারাতে তাদের সেরা খেলাটা খেলতে হয়েছে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”

এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম আট ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতির আগে টানা জয়ে উড়ছে হান্সি ফ্লিকের দল।

তবে জয় পেলেও দলের খেলায় কিছু ঘাটতির কথা তুলে ধরেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, “এটি কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে প্রথমার্ধে। আমরা অনেকবার খুব সহজে বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, যা আমাদের মানের সঙ্গে যায় না।”

ক্যাটাগরি