কোতোয়ালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের কোতোয়ালীতে বিক্ষোভ মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৮ নভেম্বর) কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ি এবং টুঙ্গিপাড়া থানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম কার্জন, মো. দিদার হোসেন ইফতি, শাহ আজিজ, শাহাদাত হোসেন ভূঁইয়া, মোবারক হোসেন, আব্দুস শুক্কুর, মো. রিজুয়ান, সদস্য সাইফুল ইসলাম পারভেজ, মো. মিজানুর রহমান, মো. রমজান তালুকদার, শামছুল আলম শামছু, মো. আবুল কালাম, শফিকুল আলম, মো. জাহিদ সোহেল, মো. সায়েম, মো. সুমন, নাছির মিয়া মনু, মো. শেখ ফরিদ, মো. রাজু ইসলাম কবির, মো. ওমর আলী রনি, মো. কবির, ইকরাম সিদ্দিকী রানা ও আব্দুল মোতালেব তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।