| | |

আইন-আদালত

হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে

হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ১ মিনিটে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তাঁর হাতে হাতকড়া এবং শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল।

এর আগে সকালে একই মামলার ১০ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, ড. আবদুর রাজ্জাকসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। গত ১২ নভেম্বর তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।

মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

ক্যাটাগরি