ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ‘ট্যালেন্ট হান্ট-২০২৬’ এর পুরস্কার বিতরণ
ফটিকছড়িতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আজিদ তাওরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী তানভীর আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হায়দার, ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাছির উদ্দিন মোহাম্মদ রহমত উল্লাহ, প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদুল আলম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফোরকান উদ্দীন মান্নান প্রমুখ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিসিএস শিক্ষা ক্যাডারে (ইংরেজি) প্রথম স্থান অধিকারী ও ফাউন্ডেশনের সদস্য রাকিব মোহাম্মদ নুরুল সাব্বিরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রাইজমানি, শিক্ষা সামগ্রী, সনদ ও ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, চলতি বছর ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।