| | |

English

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

 

চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দাঁতমারা চা বাগান ও নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়ায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে।

শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। প্রণজিৎ সেন ও সুজন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেব নন্দন দত্ত। উপস্থিত ছিলেন অর্জুন নাথ, কৃষ্ণ ধন শীল ,অনুপম ভট্টাচার্য, সাংবাদিক শ্যামল নন্দী,রুপম ভট্টাচার্য,টিুট দে,বাবন বিশ্বাস,শুভ নন্দী সহ সনাতন সংগঠনের কর্মীরা।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় সুবিধাবঞ্চিত। তাই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাগানের নিম্ন আয়ের শ্রমিকদের জন্য আমরা সনাতন সংগঠনের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে উপস্থিত হয়েছি। যাতে শ্রমিকরা একটু হলেও আনন্দ পায়। চা শ্রমিকরা শারদীয়া দুর্গাপূজার বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন।

চা শ্রমিকরা জানান,সনাতন সংগঠনের পক্ষ থেকে পূজার আগেই নতুন কাপড় পেলাম। সংগঠনের সকল সদস্যের জন্য প্রাণভরে আশীর্বাদ করছি।নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে পূজার আগেই আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরছে চা বাগানের শ্রমিকরা।

সংগঠন সূত্রে জানা যায়,সনাতন সংগঠন একটি ধর্মীয় ,স্বেচ্ছাসেবী, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় চা-বাগানের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্যাটাগরি