| | |

পার্বত্য সংবাদ

বান্দরবানে শীতার্তদের পাশে আশা, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

 

শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় বান্দরবান জেলা প্রশাসনের কাছে ২০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। তিনি আশার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি শীতার্ত মানুষের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আশা চট্টগ্রাম (পটিয়া) প্রশাসনের ডিস্ট্রিক্ট ম্যানেজার ডি.এম. মো. ওলিয়ার রহমান, মো. মোরশেদুল আলম, এস.আর.এম. মো. শামশুল হক ভূঁইয়া, আর.এম. মো. নুরুল আবছার, এস.বি.এম. মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আশা চট্টগ্রাম (পটিয়া) কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ২০০টি কম্বল হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ক্যাটাগরি