| | |

চট্টগ্রাম

নতুন ব্রিজে ফুটপাত দখল, ২০ হাজার টাকা জরিমানা

 

চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় ফুটপাত দখল করে ড্রাম রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহ আমানত সেতু সড়কের মীর পেট্রোল পাম্পের পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে ড্রাম রাখায় পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ফুটপাত থেকে ড্রাম সরানোর কাজ শুরু করা হয়। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে সব ড্রাম সরিয়ে ফুটপাতটি পথচারীদের চলাচলের উপযোগী করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

ক্যাটাগরি