| | |

চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে শুরু হলো অ্যাভিয়েশন সিকিউরিটি উইক

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অ্যাভিয়েশন সিকিউরিটি উইক-২০২৬’। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বাড়াতে ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন। এ সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, এপিবিএন, আনসার ও বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নিচ্ছেন।

তিন দিনব্যাপী এ কর্মসূচিতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং ও মহড়া অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের মহড়া।

ক্যাটাগরি