| | |

চট্টগ্রাম

চট্টগ্রামের সদরঘাটে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৩, উদ্ধার দেশীয় অস্ত্র

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৬ বছর বয়সী এক শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদরঘাট রোডে জুঁই কমিউনিটি সেন্টারের সামনে শাহ জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল সানি (১৬), দোলন দে (২৯) ও ফয়জুল ইসলাম শুভ (২০)। তাঁদের মধ্যে রবিউল সানি আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু।

সদরঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নির্দেশনায় পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৮ অক্টোবর সদরঘাট থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৬। এতে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ।

ক্যাটাগরি